উত্তরদিনাজপুর

মিড ডে মিল-এর খাবারের মান সংক্রান্ত বিষয় নিয়ে কর্মশালা কালিয়াগঞ্জ বিডিও অফিসে

উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির সভা কক্ষে মিড ডে মিল নতুন আইন নিয়ে জুনিয়ার ও হাই স্কুলের ৪০ জন শিক্ষক ও শিক্ষিকা দের নিয়ে একটি কর্মশালা আযোজন করা হয় মঙ্গলবার। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ যুগ্ম বিডিও পরিমল দাস, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য ,সহকারী সভাপতি রুস্তম আলি, কালিয়াগঞ্জ অবর বিদ্যালয় পরিদর্শক প্রান্তিক, পরিমল দাস, মিড ডে মিল আধিকারি নারায়ন হাসদা, উৎপল সেন সহ শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য সদস্যরা। তাদের আলোচ্য বিষয় গুলি ছিল শিশুদের মিড ডে মিল এর যে খাবার রান্না করে দেওয়া হচ্ছে তা সময় মতো তাদেরকে দিতে হবে, শিশুদের খাবার দেওয়ার আগে শিক্ষক কে সেই খাবার খেয়ে দেখতে হবে সেটা ঠিক আছে কি না, প্রতিদিন শিক্ষকদের কে ফোন এসে মেস এর মাধ্যমে জানাতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আজ কর্মশালাটি করা হয়।   
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/6O_RHqYwMCU